• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:১১:৩২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৩৪:২১

সড়কে মাছের পোনা ছেড়ে হাসনাত আবদুল্লাহর প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে খানাখন্দে ভরা সড়কের দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায় সড়কের গর্তে মাছের পোনা ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

১০ অক্টোবর শুক্রবার সকালে গণসংযোগকালে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় দেবিদ্বার-চান্দিনা সড়কে জমে থাকা পানিতে তিনি কিছু মাছের পোনা অবমুক্ত করেন।

Ad
Ad

জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। ফলে এই সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। এ অবস্থার প্রতিবাদ জানিয়ে সড়কে জমে থাকা পানিতে মাছের পোনা ছেড়েছেন এনসিপি নেতা হাসনাত।

Ad

এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েক দিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি এই সড়ক সংস্কার না করা হয়, তাহলে বরং এখানে মাছ চাষ করুন। অন্তত মানুষ কিছু মাছ তো খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ চাষ সম্ভব। আমি মাছ ছেড়েছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কি না।

এ সময় স্থানীয় অনেক বাসিন্দা হাসনাত আবদুল্লাহর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us