• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের কষ্ট লাগে: মামুনুল হক

২৭ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৫৭

ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের কষ্ট লাগে: মামুনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এ সময়ে ব্যাপক সংস্কারের পরিবেশ তৈরি হয়েছে। বিগত বছরে সংস্কারের আওয়াজ উঠেনি। রাষ্ট্রকে সংস্কারের কথা কেউ বলেনি। জুলাই বিপ্লবে দুই সহস্রের বেশি তাজা প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি মহৎ উদ্যোগ হল সংবিধানসহ বিভিন্ন সংস্কার কাজ পরিচালনা করা।

Ad

তিনি বলেন,আমরা চিন্তাও করতে পারছি না আগস্ট বিপ্লবের পর কোরআনকে কটাক্ষ করা এই প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। এই জঘন্য কমিশন বলেছে বাংলাদেশে বিদ্যমান উত্তরাধিকার আইন বৈষম্যমূলক। কুরআনে বিশ্বাসী মুসলমানদের বলতে চাই আপনারা কী বিশ্বাস করেন কীনা কুরআন ইনসাফ কায়েমের জন্য নাজিল করা হয়েছে? তা যদি হয়ে থাকে তাহলে এমন ধৃষ্টতা আমরা মেনে নিতে প্রস্তুত নই।

Ad
Ad

তারা নাকি কুরআনের এই বিধানকে উৎখাত করার অঙ্গীকার করেছেন। এরপরেও ইউনুস সাহেবের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের কষ্ট লাগে। আমরা ইউনুস সাহেবকে অনেক সম্মান দিয়েছি। আমাদের পরিষ্কার কথা। আল্লাহর কুরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের সাথেও শেখ হাসিনার মত আচরণ করা হবে।

২৫ এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মামুনুল হক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে। তিন তারিখে আমরা সকলে সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে মহাসমাবেশ সফল করবো।

এই সমাবেশে বর্ষীয়ান নেতা ও আমাদের মুরুব্বি আব্দুল আউয়াল (কেন্দ্রীয় নায়েবে আমীর) সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। ইনশাআল্লাহ তিন তারিখের মহাসমাবেশে নারায়ণগঞ্জ থেকে সকল মতবিরোধের ঊর্ধ্বে উঠে এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্য যাত্রা করবে।

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জেলা সহসভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর সভাপতি মুফতি হারুনুর রশিদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us