• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল

২৩ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০৬:০৮

ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল

নিজস্ব প্রতিবেদক: ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে রওনা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিশ।

Ad

২৩ এপ্রিল বুধবার দুপুর ২টা ২৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশ থেকে এ মিছিল শুরু হয়।

Ad
Ad

মিছিলটির নেতৃত্বে আছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সেখানে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমির, মহাসচিবসহ অন্যান্য নেতারা। এ ছাড়া দলটির হাজারো সমর্থক অংশ নিয়েছেন এতে।

রূপগঞ্জে আলোচিত রায়হান হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার রূপগঞ্জে আলোচিত রায়হান হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার এর আগে গণমিছিলের ডাক দিয়ে বিতরণ করা লিফলেটে খেলাফত মজলিশ জানিয়েছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ২৫ কোটি মুসলমানের বসবাস। ১৯৪৭-এ দেশভাগের পর থেকেই ভারতে মুসলমানদের বঞ্চনা শুরু। মুসলমানের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়নের এই উন্মত্ততা ধীরে ধীরে গোটা ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। হিন্দু উগ্রবাদী বিজিপি সরকারের অধীনে এই নির্যাতন বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদি জনতা এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ সকল নাগরিককে বুধবারের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে জোরদার করার আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us