• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৯:২১:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশ করুন : হাসনাত আব্দুল্লাহ

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৬:৩৩

আমার বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশ করুন : হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট: নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন আর্থিক দুর্নীতির অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

Ad

নিজের আর্থিক দুর্নীতির প্রমাণ কারও কাছে থাকলে প্রকাশের ওপেন চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেছেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।

Ad
Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই ওপেন চ্যালেঞ্জ দেন তিনি।

১ টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও প্রকাশের আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনীত যে কোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়- তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে স্বাক্ষ্য দিয়ে প্রমাণ করেন- তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।

ফেসবুকে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লেখেন, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি- প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১




Follow Us