• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৪৭:০৪ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

১৫ জুন ২০২৬ বিকাল ০৫:২১:৪৭

টাঙ্গাইলে ফার্মেসিতে মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৫ জুন সোমবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন ফার্মেসিতে ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিষয়গুলো নিবিড়ভাবে পরিদর্শন করা হয়। এ সময় প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রয় এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

মোবাইল কোর্টে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে পৃথক তিনটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

টাঙ্গাইল জেলা ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নকল, ভেজাল ও অবৈধ ওষুধের বিক্রয়-সংরক্ষণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us