• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৭:৫৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১৭

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

অনলাইন ডেস্ক: দেশে মূল্যস্ফীতি কমছেই না। টানা দুই মাস ধরে দুই অঙ্কের চরমের ঘরে, মে মাসে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২ শতাংশে, যা গত ১৬ মাসে সর্বোচ্চ।

এর আগে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৪ শতাংশ। গত বছরের মে মাসে এই হার ছিল ৯.০৫ শতাংশ।

৭ জুন রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে।

মে মাসে ৯.০৬ শতাংশ, এপ্রিলের তুলনায় বেড়েছে (৮.৩৯%), গত বছরের মে মাসে ছিল ৮.৫৯ শতাংশ। এছাড়া মে মাসে ৯.৭১ শতাংশ, এপ্রিলের তুলনায় বেড়েছে (৯.৫৭%), গত বছরের মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। এর ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের জীবনের দৈনন্দিন খরচের চাপ বাড়ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫


Follow Us