• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪৪:৪০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

১৭ মে ২০২৬ বিকাল ০৩:৩৭:৪৮

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছরে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি।

১৭ মে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে এ তথ্য জানায় কোম্পানিটির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি দুবাই এয়ারপোর্টেও বাংলাদেশি নারী ড্রাইভাররা সফলভাবে কাজ করছেন বলে তারা উল্লেখ করেন।

তারা আরও জানান, আগামী ১৮ মে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ড্রাইভার নির্বাচন কার্যক্রম শুরু হবে। চলতি বছর নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এ দফায় ১ হাজার ৫০০ জন বাছাই করা হবে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকার এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।

মন্ত্রী আরও অনুরোধ জানান, বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণকালীন সময়ে বেতন-ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করতে। পাশাপাশি তিনি শুধু ড্রাইভার নয়, ডাক্তার ও নার্সসহ ‘হোয়াইট কলার’ পেশাজীবী নিয়োগের আহ্বান জানান।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে একজন ড্রাইভারের খরচ বর্তমানে অনেক বেশি, যা অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র ও ঋণগ্রস্ত কর্মীদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই তিনি অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫




Follow Us