• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৪৭:৪৫ (16-May-2026)
  • - ৩৩° সে:

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী

১৬ মে ২০২৬ দুপুর ০২:৩২:২৩

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার হজযাত্রী

অনলাইন ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে সেখানে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।

১৬ মে শনিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৫০টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৫৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

Ad

সর্বশেষ ১৫ মে শুক্রবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা যান। তিনি বেসরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী ছিলেন।

এখন পর্যন্ত মারা যাওয়া ১৫ জন হজযাত্রীর মধ্যে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী ফ্লাইট চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
১৬ মে ২০২৬ বিকাল ০৩:৫২:১৭







Follow Us