ডেস্ক রিপোর্ট: রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে সংঘটিত সহিংসতার ঘটনায় ঢাকায় অন্তত ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।
৩ মে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানান।


তিনি জানান, শাপলা চত্বরের ওই ঘটনায় হত্যাযজ্ঞ ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়িয়েছিল।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ওই ঘটনার বিষয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন সংগঠনটির নেতা আজিজুল হক।
এ মামলায় হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে দায়ের করা অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটির বিস্তারিত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available