• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫৩:২৭ (02-May-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেল সংকটের মূলে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি: জ্বালানিমন্ত্রী

২ মে ২০২৬ দুপুর ০২:৩৫:২৫

জ্বালানি তেল সংকটের মূলে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশে সম্প্রতি জ্বালানি তেল সংকটের মূলে বিপণন কোম্পানিগুলোর গাফিলতি ছিল বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

২ মে শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

Ad
Ad

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কম্পানিগুলোর গাফিলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইনের পেছনে ‘কৃত্রিম বা আর্টিফিশিয়াল’ কারণ ছিল। এতে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে জানিয়ে মন্ত্রী আরো দাবি করেন, আবার আমাদের লোকজনও ঠিকমতো কাজ করতে পারেনি। পারলে এ লাইনও থাকতো না। এখন তো লাইন নেই।’

Ad

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার ৭৫ দিন পার হয়েছে, আমি বিদ্যুৎ ও জ্বালানি নিয়েই ব্যস্ত আছি। তবে আমার আরেকটি বিভাগ রয়েছে–খনিজ সম্পদ, সেখানে এবারই প্রথম কাজ করার সুযোগ পেয়েছি।’

মন্ত্রী বলেন, ‘এখন তো মেগা বাজেট হয়, গত ২০ বছর ধরেই মেগা বাজেট হচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘কিন্তু গবেষণায় আমরা কত টাকা দিচ্ছি, সেটাই প্রশ্ন। যে দেশ গবেষণায় পিছিয়ে থাকে, তারা সারাজীবনই অন্যের ওপর নির্ভরশীল থাকতে বাধ্য হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২৪ ঘন্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু
২ মে ২০২৬ বিকাল ০৪:১৫:১০








Follow Us