নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
২৯ এপ্রিল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানান, প্রস্তাবিত এই কমিটিতে সরকারি দলের ৭ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে ৫ জন সদস্য রাখা হবে। বিরোধী দলকে বৃহস্পতিবারের মধ্যে তাদের ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বানও জানান তিনি।


মন্ত্রী আরও বলেন, সংসদের রুল ২৬৬ অনুযায়ী প্রাথমিকভাবে ১২ সদস্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল থেকে ৫ জন রাখা হয়েছে।

তিনি জানান, বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তাদের অনুপাত অনুযায়ী ৫ জন সদস্য চাওয়া হয়েছে। তালিকা পাওয়া গেলে মোট ১৭ সদস্যের কমিটি গঠন সম্পন্ন করা হবে এবং এরপর সংবিধান সংশোধন ও জুলাই সনদের আলোকে কাজ শুরু হবে।
এ বিষয়ে স্পিকার বলেন, ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে এবং বিরোধী দলের তালিকা পেলে দ্রুতই কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available