নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার।
২৯ এপ্রিল বুধবার সকালে বাজেট নিয়ে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।


তিনি জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের কুশন দরকার।

আমির খসরু বলেন, ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। তবে পরিস্থিতির উন্নয়নে সকল ব্যবসায়িক বাধা দূর করতে কাজ চলছে। রপ্তানি বেগবান করতে গার্মেন্টসের মতো বাকি সম্ভাবনাময় খাতেও সুযোগ সুবিধা দেয়া হবে।
একই অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চহারসহ আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। কর জিডিপি অনুপাত বাড়ানো না গেলে দেশ আগাবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available