• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৪৭:০৮ (27-Apr-2026)
  • - ৩৩° সে:

শার্শায় উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৮:৩৯

শার্শায় উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে শার্শা উপজেলার উলশী খাল পুনঃখননের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৭ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বেতনা নদীর সঙ্গে সংযুক্ত উলাশী-যদুনাথপুর এলাকার প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

Ad
Ad

এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

Ad

এর আগে, সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিলো ইরান
২৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩১:১১



চট্টগ্রামে পিটিয়ে যুবককে হত্যা
চট্টগ্রামে পিটিয়ে যুবককে হত্যা
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৬:৪০

হজে যাওয়া ৪ বাংলাদেশির মৃত্যু
হজে যাওয়া ৪ বাংলাদেশির মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৫:৫৫




Follow Us