• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৫:৫০ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, অনুমোদন ১৫টি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

২৬ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫০:৪৫

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, অনুমোদন ১৫টি: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

২৬ এপ্রিল রোববার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ad
Ad

জোনায়েদ সাকি বলেন, সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্পে পর্যবেক্ষণ (কমেন্ট) রয়েছে।

Ad

তিনি আরও জানান, চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, “অনেক প্রকল্প এমন অবস্থায় রয়েছে, যেগুলোর হয়তো এখন আর প্রয়োজন নেই।”

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পষ্ট ব্যয়ে সাশ্রয়ী হতে হবে এবং ব্যয়ের খাতগুলো যৌক্তিকভাবে যাচাই করতে হবে। পাশাপাশি প্রকল্পগুলো দেশের জনগণের জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেসব বিষয় বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০৫


এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:১৪





Follow Us