• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:২৮:২০ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: মির্জা ফখরুল

২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৪:২১

দেশে  জ্বালানি তেলের কোনো সংকট নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের সংকট নেই। তবে কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে বলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

২৪ এপ্রিল শুক্রবার বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশে সরবরাহের জন্য তেলের সমস্যার সৃষ্টি হয়নি। এ সমস্যাটা তৈরি করা হয়েছে। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে। যে ব্যবসাটা দেশের জন্য জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষ তেল নিয়ে কালো বাজারে বিক্রি করছে, এটা করতে দেওয়া যাবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রপিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ অনেক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার
২৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:০৮


Follow Us