• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে বৈশাখ ১৪৩৩ রাত ০২:১৫:০৯ (05-May-2026)
  • - ৩৩° সে:

বড়পুকুরিয়ায় তাপকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৩৯

বড়পুকুরিয়ায় তাপকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্রটির সর্বশেষ চালু ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

২২ এপ্রিল বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর আগে অন্য দুটি ইউনিট বন্ধ থাকায় বর্তমানে পুরো কেন্দ্রটিই অচল হয়ে পড়েছে।

Ad
Ad

কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে আসায় ১ নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়, ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়। তিনি বলেন, মেরামত কাজ চলমান রয়েছে এবং পুনরায় উৎপাদন শুরু করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

Ad

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কার কাজের কারণে ২০২০ সালের নভেম্বর থেকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

এরপর থেকে মূলত ১ ও ৩ নম্বর ইউনিট দিয়েই উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছিল। তবে এ দুটি ইউনিটও বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। গত বছর ফেব্রুয়ারি ও অক্টোবর মাসেও বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল।

বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us