• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:১৮ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

সউদী রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১৮:২৭

২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সউদী আরবে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের বিষয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

২০ এপ্রিল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের  রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সউদী বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Ad
Ad

বৈঠক সূত্রে জানা গেছে, সউদী আরবে বর্তমানে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। তাঁদের বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন সউদী রাষ্ট্রদূত। এর জবাবে মন্ত্রী জানান, এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সউদী আরবে পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Ad

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁদের প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বা যাঁরা শর্ত পূরণ করেছেন, তাঁদের দ্রুত পাসপোর্ট দিতে হবে। এ ক্ষেত্রে সউদী আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মন্ত্রী বলেন, সউদী আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম দেশ। জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সউদী আরবের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। এসব খাতে সহযোগিতা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের অনুরোধ জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সউদী আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি দেশটি সফর করতে পারেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং উপসচিব বেগম মিনারা নাজমীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৭:০৭








Follow Us