• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৪২ (05-May-2026)
  • - ৩৩° সে:

ফের বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম

১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:২৮

ফের বাড়ল ১২ কেজির এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এর দাম আরও বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৯ এপ্রিল রোববার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

Ad

এলপিজির পাশাপাশি বেড়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। 

এর আগে, এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছিল সরকার। 

এক মাসে দুইবার মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি বলছে, এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে এলপিজির জাহাজ চলাচল বন্ধ হওয়া এবং বিকল্প পথে বা উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধির পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রতি মেট্রিক টন এলপিজির দাম ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন স্টালিন
৫ মে ২০২৬ দুপুর ০২:৪৮:১৭


Follow Us