সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ৮ এপ্রিল বুধবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সকাল ৬টা থেকে শুরু হওয়া এই যানজট প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল, অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে নয়াবাড়ি এলাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে, যেখানে যানবাহনের দীর্ঘ সারি স্থবির হয়ে পড়ে।

মাইক্রোবাস চালক স্বপন জানান, ‘সকাল ৬টা থেকে রাস্তায় যানজট লেগে আছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে। এতে যাত্রীদের নিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে।’
এদিকে এক বাসযাত্রী অভিযোগ করে বলেন, ‘নয়াবাড়ির সামনে একটি গার্মেন্টস কারখানার সামনে যাত্রীদের অনিয়ন্ত্রিত রাস্তা পারাপার এবং উল্টো পথে যানবাহন চলাচলের কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে।’
যানজটে আটকা পড়ে অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে বসে থাকতে দেখা গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোনে কল দিলে কেউ সাড়া দেননি।
দ্রুত যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available