• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:১০:২৭ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে রিহ্যাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৯:২৭

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে রিহ্যাবের অভিনন্দন ও শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

৬ এপ্রিল সোমবার রাজধানীর মহাখালীতে রূপায়ণ গ্রুপের প্রধান কার্যালয় ‘রূপায়ণ সেন্টারে’ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানান রিহ্যাব নেতারা।

এ সময় রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে রিহ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনের পরিচালক এমদাদুল হক, মোবারক হোসেন, রাগিব আহসান এবং মোহাম্মদ আলীমুল্লাহ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, নওরীন জাহান মিতুন ও সাইফ আলী খাঁন অতুল।

এ ছাড়াও অ্যাম্বাসেডর গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ওয়ালিদ মুখাই আলী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে রিহ্যাব নেতৃবৃন্দ এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

তারা আশা প্রকাশ করেন, লিয়াকত আলী খাঁন মুকুলের বলিষ্ঠ নেতৃত্বে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের হৃদয়ে আরও শক্ত অবস্থান করে নেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






Follow Us