• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:৩১ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না : চিফ হুইপ

৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০১:৫৮

জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।

৩ এপ্রিল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চিফ হুইপ মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এ লক্ষ্যেই দল কাজ করছে।

Ad
Ad

তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একের পর এক অবস্থান বদলাচ্ছে, কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। এসব দাবি পরাজয়ের প্রতিক্রিয়া বলেও মন্তব্য করেন তিনি।

Ad

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন) ব্যবস্থা চেয়েছিল। আমেরিকা, ইংল্যান্ড বা আমাদের পাশের দেশ ভারতের মতো বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই ব্যবস্থা নেই। তারা বলছিল পিআর না দিলে নাকি নির্বাচন হতে দেওয়া হবে না। কিন্তু আমরা তখন স্পষ্ট বলেছি, কোনো বিশেষ অযৌক্তিক দাবি বাস্তবায়নের অজুহাতে নির্বাচন আটকে রাখা যাবে না।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত দিয়েছে, যা সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।

দলের নেতৃত্বের প্রশংসা করে মনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি উদাহরণ তৈরি হয়েছে। তিনি বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নওগাঁয় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪
নওগাঁয় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪
৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩৯:২৩



Follow Us