• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:৫০ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৪:৫৫:২১

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৮ মার্চ শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মরহুমা দিলারা হাফিজ একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী ছিলেন। তার মৃত্যুতে জাতি একজন সজ্জন শিক্ষাবিদকে হারালো।

Ad
Ad

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার, স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Ad

মরহুমা দিলারা হাফিজ তার দীর্ঘ কর্মজীবনে দেশে শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন মেয়াদে ইডেন মহিলা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
সিলেটে জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২








কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:৪২



Follow Us