অনলাইন ডেস্ক: ২৫ মার্চ, ১৯৭১। দুঃস্বপ্নের মতো এক রাত। নিরস্ত্র মানুষের ওপর সেদিন নেমে এসেছিলো আগুন আর গুলির ঝড়। ঢাকা শহরজুড়ে শুরু হয় পাকিস্তানি বাহিনীর বর্বরতা। তাদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভূখণ্ড, তার মানুষ আর মানুষের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন ধ্বংস করে দেয়া।
ভয়াল সেই রাতে, হঠাৎ করেই বদলে যায় সবকিছু। অন্ধকারে ঢেকে যায় শহর, চারদিকে গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার প্রধান লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ; কেউই রক্ষা পায়নি সেই নির্মমতা থেকে।


স্বাধীনতার এতো বছর পরে এসেও মহান মুক্তিযুদ্ধের গল্প লেখা হচ্ছে, বলা হচ্ছে, সংরক্ষণ করা হচ্ছে। কিন্তু সেই গল্প কতখানি পৌঁছচ্ছে নতুন প্রজন্মের কাছে?

২৫ মার্চের কালরাত আমাদের শেখায় অন্যায়, দমন আর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে। সময় চলে যায়, প্রজন্ম বদলায়। কিন্তু দায় থেকে যায় ইতিহাসের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available