• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:১২ (17-Mar-2026)
  • - ৩৩° সে:

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: আইজিপি

১৭ মার্চ ২০২৬ দুপুর ০১:৫০:১২

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

১৭ মার্চ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

আইজিপি বলেন, ঈদযাত্রায় কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করা হলে যাত্রীরা যেন সরাসরি পুলিশকে অবহিত করেন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ঈদকে ঘিরে দেশের কোথাও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

Ad

তিনি আরও জানান, ঈদের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে-সেখানে গাড়ি পার্কিং এবং অপ্রয়োজনীয় কারণে যানজট সৃষ্টি বন্ধে পুলিশ কাজ করছে।

যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যানজট বাড়ে উল্লেখ করে আইজিপি বলেন, স্থানীয় পর্যায়েও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।

সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা
১৭ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৪:৩২










Follow Us