• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:২৮:৩৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১৩ মার্চ ২০২৬ সকাল ১১:৪২:৩২

সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদে তিনি নিরপেক্ষভাবে আম্পায়ারিং করবেন।

১৩ মার্চ শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এই মন্তব্য করেন।

Ad
Ad

তিনি বলেন, ‘অনেক ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি, আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সক্ষম হবো। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবো।’

Ad

সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়াকআউট সংসদের প্রচলিত রীতি, তবে মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। সংসদে স্লোগান দেওয়া ঠিক নয়, এটি সংসদের রেওয়াজের বাইরে।’

স্পিকার আরও উল্লেখ করেন, ‘সরকারি দল ও বিরোধী দল বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে। রাষ্ট্রপতির বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আশা করি, জাতীয় সংসদে সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। আমরা স্পিকার ও ডেপুটি স্পিকারের ভূমিকায় নিরপেক্ষ থাকব, যেমন ক্রিকেটে আম্পায়ার থাকে, আমরাও সেরকম নিরপেক্ষভাবে কাজ করব।’

গত ১২ মার্চ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংসদীয় নেতা তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্বের জন্য প্রস্তাব দেন, যা সরকারি ও বিরোধী দলের সদস্যরা সমর্থন করেন।

এরপর সংসদ সদস্যদের সর্বসম্মতিতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকাপর ও ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

উদ্বোধনী অধিবেশনে দায়িত্ব গ্রহণের পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬







Follow Us