• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ সকাল ১১:০০:২৬ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০:১৫

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করব না: অর্থ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

Ad
Ad

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসেন সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।

Ad

জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না। যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য বজায় রাখতে হবে সারাদেশে। সেই ঐক্য বজায় থাকলে, বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক, সার্বভৌম বাংলাদেশ, সকলের ন্যায্য হিস্যা পাওয়ার বাংলাদেশ; ন্যায় বিচারের বাংলাদেশ হিসেবে আমরা তৈরি করতে পারব।

তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটা রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি- যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে যে, কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরেই অক্লান্ত পরিশ্রম করছেন কীভাবে তিনি তার নির্বাচনি অঙ্গীকার পূরণ করবেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ; ইমামসহ অন্যান্য ধর্মালম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা; সবগুলো কাজের মধ্যে এত দ্রুত সরকার ঢুকছে যে, পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে।

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
পাক-আফগান সংঘাত বন্ধে কাজ করছে সৌদি-কাতার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৫৪:১৯


খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
খাল দখল করে স্থাপনা, ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২২:২৮

নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
নারায়ণগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:২৩

শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
শ্রমিক হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৪০


নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
নিজের পিস্তলের গুলিতে এসআই আহত
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০:১৫





Follow Us