• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ রাত ০৯:২৮:২৫ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৮:৪৪

১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খুব শিগগিরই পুলিশ বাহিনীতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

Ad
Ad

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে। ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Ad

তিনি আরও জানান, সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

নিয়োগের পাশাপাশি সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নতুন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়িয়ে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এদিকে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগেও নতুন নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও পরীক্ষার মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন নিয়োগের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়বে এবং অপরাধ দমন, যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:৪০

রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৭:১৮




বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
বদলে গেল গণভোটের ফলাফল, সংশোধিত গেজেট প্রকাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৯:৩০


বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০


Follow Us