• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:১৩ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

২৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪০:৪৮

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

Ad
Ad

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Ad

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



Follow Us