• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৭:৩৯:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

১৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০০:১৬

মন্ত্রিসভার ৫০ সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগ দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। 

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Ad
Ad

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ ৫০ জন মন্ত্রীকে কেন্দ্র করে সব প্রস্তুতি ইতোমধ্যেই শেষ করেছে। তবে, তারেক রহমানের মন্ত্রিসভা এই সংখ্যার কিছুটা কম অথবা পুরো ৫০ জনের কাছাকাছি হতে পারে।

Ad

চিঠিতে বলা হয়েছে, আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এমতাবস্থায়, মন্ত্রিসভার সদস্যদের যথাযথ নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও উপ-কমিশনার (প্ররক্ষা)-কে অনুলিপি দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০







Follow Us