• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সকাল ১০:২১:০১ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনী প্রচারণার সময় শেষ, এখন অপেক্ষা ভোটের

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০১:৩৭

নির্বাচনী প্রচারণার সময় শেষ, এখন অপেক্ষা ভোটের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের সমাপ্তি ঘটে।

Ad

এর আগে শেষ মুহূর্তের প্রচারণায় অনেক প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা মধ্যরাত পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন, সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন।

Ad
Ad

প্রার্থীরা জানান, শেষ সময়ের প্রতিটি মিনিট ও প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই কেউ কেউ ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আবারও ভোটারদের কাছে পৌঁছান।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অধিকাংশ প্রার্থী। তবে বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন কেউ কেউ। এদিকে ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা করছেন।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি জেলাগুলোতেও আজ রোববারের মধ্যেই ব্যালট পেপার পৌঁছে যাবে।

এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন এবং সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।

এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বাধিক ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৪:৩২


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৫:০৯


ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
ঝিনাইদহে দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১:১৮


Follow Us