• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৫:০৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

১৬ জানুয়ারী ২০২৬ রাত ১২:৫১:৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন।

Ad
Ad

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

দেড় ঘণ্টা বৈঠক শেষে ৯টা ১০ মিনিটের দিকে তিনি যমুনা থেকে বাসভবনের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে, গত বছরের জুন মাসে লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭


Follow Us