• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১৯:৫৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

এলপিজি সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে: অর্থ উপদেষ্টা

১৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪৬:৫০

এলপিজি সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে এ মুহূর্তে জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটি নিয়ে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। পাশাপাশি এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে জ্বালানি নিয়ে ভেনেজুয়েলা ও ইরানের ইস্যু উল্লেখ করে সরকারের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা এমন মন্তব্য করেন।

Ad
Ad

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পে স্কেল নিয়েও পে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। কমিশন রিপোর্ট জমা দেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Ad

উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বডি ক্যামেরা কেনার বাজেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে। তারা সেখান থেকেই খরচ করবে।

এ ছাড়া এডিবির অর্থায়নে ৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ড. সালেহউদ্দিন আহমেদ। এ কাজে সহযোগিতা করবে বিআরটিএ, বিএমইটিসহ বিভিন্ন সংস্থা। মূলত বিদেশে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য থেকেই এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us