• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’

২১ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৭:৩৮

‘বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা’

নিজস্ব প্রতিবেদক: বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে সরকার এসব প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।

Ad

২১ ডিসেম্বর রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন।

Ad
Ad

এ সময় তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনওভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। সরকার মব জাস্টিস মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরইমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে।

প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব‍্যবস্থা নেওয়া হবে। ছায়ানটে হামলা প্রসঙ্গে শিবিরের এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,  কে কি বললো তা আমরা মাথা নিচ্ছি না। আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা ঘটছে না তা নয়। আমরা মনে করি সুষ্ঠু ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।  

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বার বার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকার এগুলো প্রতিরোধ করতে চায়। এসব সরকারের মদদে হচ্ছে এমনটা ঠিক নয় বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us