• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২৬:০১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল

১৪ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪২:০৯

স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম গতিশীল করবো: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা আসিফ নজরুল নতুন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন বলে জানিয়েছেন আসিফ নজরুল। ১৪ ডিসেম্বর রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। কারণ আমি অত্যন্ত ক্রীড়ানুরাগী মানুষ। এই দায়িত্ব পেয়ে খুশি, কিন্তু ওসমান হাদির ঘটনার পর আনন্দচিত্তে দায়িত্ব নিচ্ছি তা নয়।’

Ad
Ad

তিনি বলেন, ‘আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অত্যন্ত সফল একজন মানুষ। তার মাধ্যমে যুব ও ক্রীড়া ক্ষেত্রে অনেক সফলতা এসেছে। সেগুলো ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।’

Ad

আসিফ নজরুল বলেন, ‘দুই মাস খুব অল্প সময়। দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নেব অবশ্যই। ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের গতি আনাকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us