• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৭:২৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

১০ মাসে আরও ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: ইউএনএইচসিআর

১৩ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৯:২২

১০ মাসে আরও ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: ইউএনএইচসিআর

নিজস্ব প্রতিবেদক: গত বছ‌রের ডিসেম্বর থেকে চল‌তি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা মিয়ানমার থেকে বাংলা‌দে‌শে অনুপ্রবেশ করেছে।

Ad

১২ নভেম্বর বুধবার নিজেদের মা‌সিক প্রতি‌বেদ‌নে এই তথ্য জানিয়ে‌ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা—ইউএনএইচসিআর।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সা‌লের ডিসেম্বর থেকে ২০২৫ সা‌লের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন রো‌হিঙ্গাকে তালিকাভুক্ত করেছে সংস্থাটি। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ গত এক মা‌সে নতুন ক‌রে আরও ২ হাজার ৯৮৯ জন‌ রোহিঙ্গাকে নিব‌ন্ধন করেছে ইউএনএইচসিআর।

এ ছাড়া, এ বছ‌রের ৩১ অক্টোবর পর্যন্ত ইউএনএইচসিআর বাংলাদেশে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে।

ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি প্রবাহ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ চলছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আশ্রয় নেওয়া এই রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশই নারী এবং শিশু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us