• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:১৪:৫৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

২৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:১২:৩২

সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রিটেন সহায়তা দিতে চায়। তবে তারা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্যই সহায়তা করতে চায় বলে জানান তিনি। 

২৯ সেপ্টেম্বর সোমবার রাজধানীর আগারগঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় ব্রিটেন। এছাড়া পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তা দিতে চায় তার দেশ।

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন স্টেক-হোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে কমিশন। এর অংশ হিসেবে বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫

Follow Us