• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:৪৫:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

১১ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩৪:৫৫

প্লট দুর্নীতির মামলায় হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

Ad

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের আদালত এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে।

Ad
Ad

রাষ্ট্রপক্ষ থেকে এরই মধ্যে এই তিন মামলায় বাদীদের আদালতে হাজির হতে সমন জারি করেছে। তিন মামলার বাদীরা হলেন, দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও এস এম রাশেদুল হাসান।

গত ৩১ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us