• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৯:৪১ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম

২৭ জুন ২০২৫ সকাল ০৮:২১:১১

শেখ হাসিনা পালানোর ব্রেকিং নিউজ দিয়ে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম।

২৬ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন শফিকুল আলম নিজেই।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। “বাংলাদেশ বিপ্লব” এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।

পোস্টের সঙ্গে অ্যাওয়ার্ডের একটি ছবি যুক্ত করেন তিনি। ছবিতে দেখা যায়, দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির (Agence France-Presse) ব্যুরো প্রধান ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২





Follow Us