• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৫:২৫ (05-May-2026)
  • - ৩৩° সে:

দাম কমলো এলপি গ্যাসের

৪ মে ২০২৫ বিকাল ০৪:৩৮:০৫

দাম কমলো এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক: ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ লিটার সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪ মে রোববার নতুন এ মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

Ad
Ad

কমেছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ৬৫ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ৮৪ পয়সা কমানো হয়েছে।

Ad

এর আগে, গত এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা জারি করে বিইআরসি।

গত ৩ মার্চ ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ৪৭৮ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
ডুমুর হাতে উচ্ছ্বাসে জয়া আহসান
৫ মে ২০২৬ বিকাল ০৫:৫৬:০৮











Follow Us