• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৩:৩৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

২৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:০৬:৩২

নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: নিরীহ লোককে মামলা দিয়ে হয়রানি করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

Ad

২৮ এপ্রিল সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

Ad
Ad

আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।

আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ -২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।

আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই।

এ প্রসঙ্গে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us