• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:০৩:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৪৬:৩৭

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ ।

Ad

০৬ এপ্রিল রোববার এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

Ad
Ad

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে, গত ৩ মার্চ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা হ্রাস পেয়ে দাঁড়ায় ১,৪৫০ টাকায়। আর গত ফেব্রুয়ারিতে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বৃদ্ধি পেয়ে নির্ধারিত হয়েছিল ১,৪৭৮ টাকা।

জানুয়ারির শুরুতে মূল্য অপরিবর্তিত রাখার ঘোষণা এলেও, ১৪ জানুয়ারি আবার সিদ্ধান্ত পাল্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয় ১,৪৫৯ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us