• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০১:২৯:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

১৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৪৫:১৯

কুকি-চিন নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে

নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আবদুল হাফিজ।

Ad

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

Ad
Ad

অধিবেশনে জেলা প্রশাসকদের কুকি-চিন নিয়ে প্রশ্ন ছিল জানিয়ে আবদুল হাফিজ বলেন, পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল আর্মি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে সেটার কারণে সেখানে কয়েকটি উপজেলায় পর্যটন শিল্প ব্যাহত হচ্ছে। এ কারণে সেখানকার যুব সমাজ কাজ হারাচ্ছে, চাকরি হারাচ্ছে। যার ফলে তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে যাচ্ছে। এ থেকে কীভাবে উত্তরণ করা যায়, সে ব্যাপারে প্রশ্ন ছিল।

বিশেষ সহকারী বলেন, আমরা বলেছি, কুকি-চিনের বিরুদ্ধে অভিযান চলছে। এ পর্যন্ত অভিযান করতে গিয়ে আমাদের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন। অনেক সেনা সদস্য আহত হয়েছেন। এ অভিযান চলবে তারা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






Follow Us