• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:০০:১৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ৪ কমিশন

১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৪:৪৬

সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ৪ কমিশন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন ৪টি সংস্কার কমিশন। ১৫ জানুয়ারি বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশন প্রধানরা প্রতিবেদনগুলো জমা দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। কমিশনগুলো হলো- নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন। প্রতিবেদন জমা দেওয়ার পর রিপোর্ট নিয়ে আলোচনা হবে।

আজ বুধবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। এর আগে ৩ অক্টোবর কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২









Follow Us