• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩১:৩৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:২১:৫৫

মেয়র তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এ মামলা করা হয়।

৫ জানুয়ারি রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ, ২৭ ব্যাংক হিসাবে ৫৩৮ কোটি টাকা ও ৫ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ সন্দেহভাজন লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়া তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪৩ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ, ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ ও ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫




Follow Us