• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সচিবালয়ে আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন আসিফ মাহমুদ

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৪৬:৪০

সচিবালয়ে আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের আগুনকে ষড়যন্ত্র বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Ad

আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে তিনি এ অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের কথা জানান।

Ad
Ad

আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও জানান, ‘এই মুহুর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

অন্যদিকে, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম সবুজ তার ফেসবুকে অগ্নিকাণ্ডের একটি ভিডিও শেয়ার করে দেখিয়েছেন, একই সময়ে বিশাল ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে। তাই তিনিও এটা নিয়ে প্রশ্ন তুলেছেন ‘সচিবালয়ের এই আগুন দুর্ঘটনা নাকি পরিকল্পিত?’

ফায়ার সার্ভিস সূত্র অনুযায়ী, তারা সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ২৫ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করলেও পরে আরও ১১টি ইউনিট যুক্ত হয়।

অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষিণকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও এপিবিএন সদস্যরা।

উল্লেখ্য, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে– যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us