• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৮ জুন ২০২৪ বিকাল ০৪:২২:৩০

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬ সপ্তাহের নির্বাচনের মধ্য দিয়ে টানা ‍তৃতীয়বার নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Ad

প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি দিল্লি সময় বেলা ১১টা ৫১ মিনিটে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

Ad
Ad

ভারতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।

এরপর ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা। এছাড়া ৪ দিনের এ সফরে শপথ অনুষ্ঠানের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী রোববার নয়াদিল্লিতে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লি সময়) পালাম এয়ার ফোর্স স্টেশনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। একই দিন রাত ৮টায় (বাংলাদেশ সময়) তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ৮ জুন শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি এবং বেলা ১১টা ৫১ মিনিটে এটি সে দেশে অবতরণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us