• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৫:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

২৮ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩৯:১৯

আজ ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন।

Ad

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা পর্যায়ক্রমে ময়মনসিংহ বিভাগের জামালপুর ও শেরপুর জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা এবং চট্টগ্রাম বিভাগের চাঁদপুর ও বান্দরবান জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।  

Ad
Ad

কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ ডিসেম্বর ৫ জেলায় এবং ২৩ ডিসেম্বর ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






Follow Us