• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০২:৪৯:৪৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৪৬:৩২

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ নভেম্বর রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি এই কারখানার উদ্বোধন করেন।

Ad

জানা গেছে, নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। এর মাধ্যমে ইউরিয়া সার আমদানিতে বছরে দেশের সাশ্রয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

Ad
Ad

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী এ সময় কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধন শেষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন শেখ হাসিনা। তার আগে সেখানে মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে শিশুর প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us