স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৮ মার্চ শনিবার সকালে ক্লাব কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।


সভায় এশিয়ান টিভি'র স্টাফ রিপোর্টার সরদার মাহমুদ হক উত্তাল-কে সভাপতি এবং চ্যানেল এস-এর আত্রাই ও মান্দা উপজেলা প্রতিনিধি মো. শাহাদুল ইসলাম বাবু-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এবং ক্লাবের গঠনতান্ত্রিক নিয়ম অনুসরণ করে গঠিত এই নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সম্পাদকীয় ও কার্যনির্বাহী পদে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল তার বক্তব্যে বলেন, ‘আত্রাইয়ের সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে এই ক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। অপসাংবাদিকতা রোধে আমরা সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখব।’
সাধারণ সম্পাদক মো. শাহাদুল ইসলাম বাবু ক্লাবের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
কমিটি ঘোষণার পর আত্রাই উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির নেতৃত্বে আত্রাই উপজেলা প্রেসক্লাব এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা বলিষ্ঠভাবে সরকারের কাছে তুলে ধরবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available