• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

২৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪১:২৭

দৌলতপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো, এই প্রতিপাদ্য নিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

Ad

২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে বক্তারা দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার বার্তা পত্রিকার প্রতিনিধি মো. শাহ আলম এবং প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাবের দৌলতপুর উপজেলা সংবাদদাতা মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান, সাবেক সভাপতি মো. শাহ আলম, সাবেক কার্যনির্বাহী সদস্য মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান, সদস্য মো. মাসউদুর রহমান, আমিনুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮



Follow Us